মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

কোটিপতি জুঁই

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ‘জীবন মানে যন্ত্রণা’, ‘বুঝলানা’, ‘পোষা পাখি’, ‘বিধি’, ‘কী জাদু’, ‘চান্দের আলো’সহ বেশকিছু গান গেয়ে আলোচিত হয়েছেন ইসরাত জাহান জু্ঁই। নিয়মিত ফোক গান গেয়ে শ্রোতাদের মন মাতিয়ে যাচ্ছেন এই সংগীতশিল্পী। তার গাওয়া ‘বুঝলানা’ গানটি এক কোটি ভিউ ছাড়িয়েছে।

এ গান প্রসঙ্গে জুঁই বলেন, ‘‘শ্রোতাদের ভালোবাসায় ‘বুঝলানা’ গানটি এক কোটিতে পা দিয়েছে। এই ভালোবাসা তো গণনা করা যায় না শুধুমাত্র সংখ্যা! তবু মাঝে মাঝে এই সংখ্যা ভালোলাগার। এটা আমার জীবনের অনেক বড় পাওয়া। ‘বুঝলানা’ গানটি আমার মৌলিক গান, আর মৌলিক গান ছাড়া একজন শিল্পী কখনো বাঁচতে পারে না। আমার প্রত্যাশা ‘বুঝলানা’ গানটি ১০০ শতাব্দী মানুষের অন্তরের গান হয়ে থাকবে।’’

সংগীতার ব্যানারে এই গানটিতে জুঁইয়ের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ। এর মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন শিপন মিত্র। গানের কথা লিখেছেন গোলাম রব্বানী, সুর করেছেন কাজী শুভ এবং মিউজিক রাফি মোহাম্মদ। এর ভিডিও নির্মাণ করেন সৈয়দ আলি আহ্সান লিটন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com