মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক , নগরকন্ঠ.কম : লকডাউনের কারণে বলিউড তারকাদের এখন অফুরন্ত অবসর। সিনেমার শুটিং বন্ধ থাকায় ঘরেই কাটছে তাদের সময়। অনাকাঙ্ক্ষিত এই অবসর নানাভাবে কাটাচ্ছেন তারা। এই তালিকায় রয়েছেন অভিনেত্রী দিশা পাটানি।
এই অভিনেত্রী বলেন, ‘এখন আমার অনেক অবসর। শুটিং শিডিউল ও ভ্রমণের কারণে আগে এটি সম্ভব হতো না। পোষা প্রাণির যত্ন নিয়েই বেশিভাগ সময় পার করছি। পাশাপাশি ব্যায়াম ও নাচের অনুশীলন চালিয়ে যাচ্ছি।’
এদিকে লকডাউনের কারণে গত মার্চের মাঝামাঝি থেকে বলিউড সিনেমার শুটিং বন্ধ। এই তালিকায় আছে দিশার পরবর্তী সিনেমা রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই ও এক ভিলেন টু। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আশা করছি খুব শিগগির সব ঠিক হয়ে যাবে। ঘরে থাকাটা খুব কঠিন। তবে আমাদের সকলের জন্য এটি প্রয়োজন। এর মাধ্যমেই এই মহামারির সঙ্গে আমরা লড়াই করতে পারব।’
রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করছেন দিশা পাটানি। এটি প্রযোজনা করছেন প্রভুদেবা। আসছে ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির কথা থাকলেও এখন পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
অন্যদিকে এক ভিলেন টু সিনেমায় দিশা ছাড়াও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আদিত্য রয় কাপুর, তারা সুতারিয়া এবং জন আব্রাহাম। সিনেমাটি পরিচালনা করছেন মুহিত সুরি।
নগরকন্ঠ.কম/এআর