বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইফতারে প্রাণ জুড়াবে ঠাণ্ডা ফালুদা

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : গ্রীষ্মকালে সারাদিন রোজা রাখার পর শরীরে পানিশূন্যতা দেখা দেয়। শরীরে পানির চাহিদা পূরণে পানীয় জাতীয় খাবার খেতে হবে বেশি করে। এ ছাড়া পুষ্টিকর ও ভিটামিন সি জাতীয় ফল খেলে শরীর ভালো থাকবে।

তীব্র গরমে ইফতরে ফালুদা খেতে পারেন। ফালুদা তৈরিতে ব্যবহৃত হয় ঠাণ্ডা বরফ, দুধ ও ফল, যা রোজাদারের পুষ্টি ও প্রোটিনের চাহিদা পূরণ করে। বাইরে থেকে না কিনে ফালুদা তৈরি করতে পারেন ঘরেই। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন ঠাণ্ডা ফালুদা।

ফালুদা

যা লাগবে

সাবু দানা- ১/২ কাপ, ঘন দুধ- ১ গ্লাস, কনডেন্স মিল্ক- আধা কাপ, চিনি- পরিমাণমতো, সিদ্ধ করা নুডলস- ১ কাপ, পেস্তা বাদাম কুঁচি, কাজুবাদাম- ১ টেবিল চামচ, স্ট্রবেরি, আম ও কলা কিউব করে কাটা- ২ টেবিল চামচ, আপেল, আঙুর কুঁচি- ১ চা চামচ।

দুই কালার/ফ্লেভারের আইসক্রিম- পরিমাণমতো, বরফ কুঁচি- পরিমাণমতো, জেলো জমানো ২ রকম (প্যাকেটের নির্দেশমতো), রুহুআফজা- পরিমাণমতো, মাওয়া গুঁড়া- পরিমাণমতো (গুঁড়া দুধ ২ টেবিল চামচ, গুঁড়া চিনি ১ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, গোলাপজল আধা চা চামচ সব একসঙ্গে মিশিয়ে ঘরে মাওয়া বানাতে পারেন)।

যেভাবে করবেন

প্রথমে পানি দিয়ে সাবু দানা সিদ্ধ করে নিন। ঘন দুধ, কনডেন্স মিল্ক ও চিনি একসঙ্গে জ্বাল দিয়ে ঘন করে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। তার পর একটি সার্ভিস বাটি বা গ্লাসে পর্যায়ক্রমে প্রথমে সিদ্ধ সাবু দানা ও নুডলসের পর ঘন দুধ দিন।

এবার দুই ফ্লেভারের আইসক্রিম, বাদাম কুঁচি, আবার ঘন দুধ, নুডলস, ফলের টুকরো, মাওয়া কুঁচি এবং সবশেষে ঘন দুধ, জেলো, রুহুআফজা ও বরফ কুঁচি দিয়ে ইচ্ছামতো সাজিয়ে পরিবেশন করুন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com