মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

সালমানের খামার বাড়িতে জ্যাকলিনের দিন যেভাবে কাটছে

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসের কারণে ভারতে এখন লকডাউন চলছে। এই সময়ে প্যানভেলে অভিনেতা সালমান খানের খামার বাড়িতে কাটছে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের দিন।

ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন এই অভিনেত্রী। এতে লকডাউনের এই সময়ে কীভাবে সময় কাটাচ্ছেন তা দেখিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আমার ছোট সিনেমা! উপভোগ করুন।’

ভিডিওতে দেখা যায়, খামার বাড়ির মনোরম দৃশ্য দেখার মধ্য দিয়ে দিন শুরু করেন জ্যাকলিন। নারকেল গাছে উঠতে শেখা, ঘোড়ার পিঠে চড়া, এমনকি সেখানে থাকা গরু, ছাগলও স্থান পেয়েছে তার এই ভিডিওতে।

পাশাপাশি সেখানকার কিছু ছবিও পোস্ট করেছেন জ্যাকলিন। এছাড়া এর আগে খামার বাড়ির মনোরম পরিবেশে যোগ ব্যায়াম এবং জিমে শারীরিক কসরতের ছবিও পোস্ট করেন তিনি। শুধু তাই নয়, প্যানভেলের এই খামার বাড়ির ঘোড়ার সঙ্গে জ্যাকলিনের ছবি সম্প্রতি একটি ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পেয়েছে।

জ্যাকলিন ছাড়াও সালমানের সঙ্গে তার বোন অর্পিতা খান শর্মা, ভগ্নিপতি আয়ুশ শর্মা, সোহেল খানের ছেলে নির্বাণ আছেন এই খামার বাড়িতে। এছাড়াও আছেন সালমানের কথিত প্রেমিকা ইউলিয়া ভান্তুর, অভিনেত্রী ওয়ালুসা ডিসুজা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com