বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

করোনাকালে জনপ্রিয় ছোটবেলার লুডু

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : আজকাল সময় কাটানোর জন্য অনলাইনে লুডু বা সাপের সিঁড়ি খেলা অসংখ্য মানুষের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে। এই খেলায় কখন, কীভাবে যে সময় কেটে যাচ্ছে, তা বুঝেই উঠতে পারছেন না অনেকে!

ছোটবেলার লাল, নীল, সবুজ, হলুদ খোপের মধ্যে রঙিন ঘুঁটির কাটাকুটি বা সাপ-সিড়ির ওঠা-নামার খেলা ফের জনপ্রিয় হয়ে উঠেছে এই করোনার সময়ে। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে খেলার আঙ্গিক। পিচবোর্ড, রঙিন কাগজে মোড়া লুডুর বোর্ড এখন ঘরে না থাকলেও চলবে। স্মার্টফোনেই ডাউনলোড করে এই খেলায় বুঁদ সবাই।

কয়েক দশক আগে অত্যন্ত জনপ্রিয় এই খেলাটি সময়ের সঙ্গে সঙ্গে ভিডিয়ো গেম আর স্মার্টফোনের অসংখ্য মজার মজার গেমের ভিড়ে হারিয়ে গিয়েছিল। করোনাকালে সেই অ্যান্ড্রয়েড গেমের তালিকাতেই ফিরল লুডুর নাম। আর দেখতে দেখতে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠল হাজার হাজার মানুষের কাছে।

লুড খেলা জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হলো, এই খেলায় বয়সের কোনও সীমা নেই। যেকোনও বয়সের মানুষই এতে অংশগ্রহণ করতে পারেন। এ খেলার জন্য কোনও বিশেষ শারীরিক দক্ষতারও দরকার হয় না। তবে বুদ্ধি খাটানোর প্রয়োজন পড়বেই ঘুঁটি কাটাকুটির সময়। খেলার আনন্দ উপভোগ করতে যেকোনও বয়সের মানুষই লুডু খেলতে পারেন। তাই অনলাইন বা অফলাইন অ্যান্ড্রয়েড গেম হিসাবে করোনার সময় ফের জনপ্রিয় হয়ে উঠেছে কয়েক দশক আগের ঘরোয়া ‘টাইম পাস’ লুডু!

তথ্যসূত্র: জি নিউজ

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com