মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

বিশ্বের সকল শিল্পীর প্রতি হুয়াওয়ের শ্রদ্ধা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসের চলমান সংকটের মাঝেও নিজেদের শৈল্পিক প্রচেষ্টা অব্যাহত রাখায় সাংহাইয়ের ব্যালে শিল্পীসহ বিশ্বের সব শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়েছে চীনা টেলিযোগাযোগ প্রতিষ্ঠান হুয়াওয়ে। এ শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে একটি ট্রিবিউট ভিডিও তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

করোনার কারণে যখন বেশিরভাগ কার্যক্রমই বন্ধ রয়েছে, এ অবস্থায় নিজেদের শৈল্পিক আন্দোলন চালিয়ে নিতে রিহার্সেলে ফিরেছেন সাংহাইয়ের ব্যালে শিল্পীরা। স্বাস্থ্যসুরক্ষায় মাস্ক পরাসহ অন্যান্য সুরক্ষাবিধি মেনেই শিল্পীরা চালিয়েছেন রিহার্সেল, যা নতুন জীবনের স্বাভাবিকতায় সবার জন্য উৎসাহব্যঞ্জক।

বর্তমানের সংকটকালীন সময়েও নিজেদের শিল্পসত্তার বিকাশ চালিয়ে গেছেন শিল্পীরা। পুরো পৃথিবীকে দেখিয়েছেন শিল্প ও সংস্কৃতির সামর্থ্য। এ প্রতিকূল সময়ে শিল্পীদের এ শৈল্পিক আন্দোলন সবার জন্য উৎসাহব্যঞ্জক। সুরক্ষাবিধি ও প্রতিরোধ ব্যবস্থা মেনে চলার মাধ্যমে মহামারি থেকে রক্ষা পাওয়া যাবে বলে বিশ্বাস করেন হুয়াওয়ে কর্তৃপক্ষ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com