মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক , নগরকন্ঠ.কম : আজ মা দিবস। বিশেষ এই দিনে মায়েদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সবাই। মাকে নিয়ে গান গেয়েছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা।
ইনস্টাগ্রামে মায়েদের উৎসর্গ করে গানটি প্রকাশ করেছেন তিনি। এতে তার সঙ্গে গেয়েছেন কম্পোজার ও গায়ক রোচাক কোহলি। গানটি লিখেছেন গুরপ্রীত সাইনি।
এই ভিডিওর ক্যাপশনে আয়ুষ্মান লিখেছেন, ‘সেই সকল মায়েদের জন্য কিছু করার চেষ্টা, যারা নিঃস্বার্থভাবে আমাদের জীবন গড়েন। এই গানটি কম্পোজ করেছে প্রিয় রোচাক কোহলি। আর গানটি লিখেছে আমার খুব প্রিয় নিক্কা ফ্রা (গুরপ্রীত সাইনি)। অত্যন্ত ভাগ্যবান বাড়ন্ত বয়স থেকে আমরা একসঙ্গে। এই ধরনের গান সৃষ্টি করতে হলে নিখাদ ও সরল মনের হতে হয়। সবাইকে ধন্যবাদ।’
গান প্রসঙ্গে আয়ুষ্মান বলেন, ‘সন্তাদের প্রতি মায়েরা যে নিঃস্বার্থ ভালোবাসা ও আত্মত্যাগ দেখান তাতে করে প্রতিটি দিনই মা দিবস। আমাদের মায়েদের জন্য, তাদের উৎসর্গ করে একটি বিশেষ দিন উদযাপন করছি, এটি খুবই আনন্দের।’
নগরকন্ঠ.কম/এআর