মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

প্রকাশ্যে আয়নাবাজি’র গান

বিনোদন ডেস্ক , নগরকন্ঠ.কম : নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ‘আয়নাবাজি’ সিনেমা নির্মাণ করে দর্শকদের মাত করেন।

এই সিনেমায় আয়না, হৃদি ও সাংবাদিক সাবের চরিত্র দর্শকদের পরিচিত। করোনাভাইরাসের কারণে ‘আয়নাবাজি’ নিয়ে তিন পর্বের একটি সিরিজি নির্মাণ করেছেন তিনি। নিজ নিজ ঘরে বসেই তারকারা এর শুটিং শেষ করেছেন। এবার মুক্তি পেয়েছে এ ওয়েব সিরিজের একটি গান।

‘এই শহর আমার’ শিরোনামের গানটির কথা লিখেছেন অমিতাভ রেজা। অর্ণবের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন সিবাত তাজওয়ার।

চঞ্চল চৌধুরী বলেন, ‘করোনা থেকে মানুষকে সচেতন করার জন্য আয়নাবাজি সিনেমার তিনটি চরিত্র নিয়ে অমিতাভ রেজা ছোট ছোট তিনটা পর্ব বানিয়েছেন। এরপরই অনলাইন, ফেসবুক পেজ ও ইউটিউবে এগুলো মুক্তি দেওয়া হবে।’

‘ঘরে বসে আয়নাবাজি’ সিরিজের প্রতিটি পর্বের দৈর্ঘ্য ৭ থেকে ৮ মিনিট। করোনাভাইরাসে আক্রান্ত আয়না কীভাবে প্রতিকূলতাকে জয় করে আর সেখানে প্রতিবেশী এবং নিকটজনেরা কীভাবে সাহায্য করতে এগিয়ে এসেছে, সেটাই এই সিরিজের মুখ্য বিষয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com