মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

মায়ের সেই ছোট্ট মেয়েটি

বিনোদন ডেস্ক , নগরকন্ঠ.কম : মা দিবস উপলক্ষে নানাভাবে মায়েদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন বলিউড তারকারা। বিশেষ এই দিনে মায়ের সঙ্গে ছোটবেলার একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

ইনস্টাগ্রামে পোস্ট করা এই ছবিতে দেখা যায়, মা ও মেয়ে দুজনই মিল রেখে নীল রঙের পোশাক পরেছেন। আর মায়ের কোমর জড়িয়ে আছেন ক্যাটরিনা। ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘আমার মা। মাকে জড়িয়ে থাকতে ও তার সঙ্গে নাচতে সবচেয়ে বেশি পছন্দ করতাম। ছোটবেলার যে স্মৃতি সবচেয়ে বেশি মনে পড়ে তা হলো, সবসময় মায়ের কোমর জড়িয়ে থাকা।’

করোনাভাইরাসের কারণে ভারতে লকডাউন চলছে। এই সময়ে বোন ইসাবেলা কাইফের সঙ্গে ঘরের নানা কাজ ও ব্যায়াম করে সময় পার করছেন এই অভিনেত্রী। মাঝে মাঝে সেই ভিডিও ভক্তদের জন্য ইনস্টাগ্রামে পোস্টও করেন ক্যাটরিনা।

ক্যাটরিনার পরবর্তী সিনেমা সূর্যবংশী। সিং ইজ কিং, নমস্তে লন্ডন, ওয়েলকাম, তিস মার খান সিনেমার পর এতে আবারো অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন এই অভিনেত্রী। সিনেমাটিতে এটিএস অফিসার বীর সূর্যবংশী চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। গত ২৪ মার্চ এটি মুক্তির কথা থাকলেও করোনাভাইরাসের কারণে ভারতে লকডাউন চলায় তা সম্ভব হয়নি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com