মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

ছুটির আমেজে কারিনা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসের কারণে সকল প্রকার শুটিং বন্ধ। নানাভাবে অনাকাঙ্ক্ষিত এই অবসর কাটানোর চেষ্টা করছেন বলিউড তারকারা। এরই মধ্যে কেউ কেউ বিকল্প উপায়ে ঘরে বসে কাজ করছেন অথবা নতুন সিনেমার চিত্রনাট্য পড়ছেন।

তবে এই সময়ে পুরোপুরি ছুটির আমেজে আছেন অভিনেত্রী কারিনা কাপুর। পরিবারের সঙ্গেই সময় কাটাতে চাইছেন। নতুন সিনেমা নিয়ে মাথা ঘামাচ্ছেন না তিনি। এমনকি নতুন চিত্রনাট্য শোনার ব্যাপারেও আগ্রহ দেখাচ্ছেন না এই অভিনেত্রী।

কারিনার ঘনিষ্ঠ একজন সূত্র বলেন, ‘কারিনা পরিষ্কার জানিয়ে দিয়েছেন নতুন চিত্রনাট্য শুনবেন না। যদিও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নতুন আইডিয়া নিয়ে আলোচনা করছেন, তবে নতুন প্রজেক্ট নিয়ে কোনো সবুজ সংকেত দেননি। লাল সিং চাড্ডা সিনেমার জন্য তাকে বেশ সময় দিতে হবে। এরপর তখত সিনেমা নিয়ে ব্যস্ত থাকবেন। সম্প্রতি আংরেজি মিডিয়াম সিনেমা থেকে তিনি ভালো সাড়া পেয়েছেন। ভক্তরা তার আরো সিনেমা চাইছেন। কিন্তু কারিনা পুরোপুরি ছুটির আমেজে রয়েছেন।’

ভারতে লকডাউন শুরুর আগে লাল সিং চাড্ডা সিনেমার শুটিং করছিলেন কারিনা। পরিস্থিতি স্বাভাবিক হলে এই সিনেমার শুটিং শুরু হবে। এরপর করন জোহরের তখত সিনেমার শুটিং শুরু করবেন এই অভিনেত্রী।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com