মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

‘আহা জীবন’

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : মোশাররফ করিম পেশায় একজন দিনমজুর। অজপাড়া গাঁয়ে ধান কেটে যে টাকা পান তা দিয়েই সংসার চলে। একদিন উন্নত জীবনের আশায় ঢাকা চলে আসে সে।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস! একদিন শ্রমিক আন্দোলনের মিছিলে যাওয়ার কাজ পান তিনি। এতে পারিশ্রমিক পাবেন ৬০০ টাকা। মিছিলে গেলেও টাকা নিয়ে ঘরে ফিরতে পারেন না। মিছিলেই নিহত হন। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘আহা জীবন’ নামে একক নাটক।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আজাদ কালাম। গত বছরের শেষের দিকে নাটকটির শুটিং শেষ হয়। এতে বেশ কয়েকটি মেসেজ রয়েছে। আগামী ঈদুল ফিতরে নাটকটি আরটিভিতে প্রচার হবে বলে রাইজিংবিডিকে জানান এর পরিচালক।

এ নাটক ছাড়াও এই নির্মাতার জনপ্রিয় ‘জমজ’ নাটকের নতুন সিরিজ ঈদুল ফিতরে প্রচারের পরিকল্পনা করছেন তিনি। এতেও মোশাররফ করিম কেন্দ্রীয় তিনটি চরিত্রে অভিনয় করছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com