মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

আবারো একসঙ্গে নুহাশ-প্রীতম

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : নন্দিত কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূন। সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনয়শিল্পী সাবিলা নূরকে নিয়ে ২০১৮ সালে তিনি নির্মাণ করেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘৭০০ টাকা’। এছাড়া তাদের ‘খোকা’ শিরোনামের কাজটি খুব জনপ্রিয়তা পেয়েছিল।

খানিকটা বিরতির পর সংগীতশিল্পী প্রীতমকে নিয়ে আবারো কাজ করলেন নুহাশ হুমায়ূন। ‘বিচ্ছুজ’ নামে এ ওয়েব সিরিজে প্রীতম আছেন পুতুলের চরিত্রে! অর্থাৎ এতে পাপেট হিসেবে কাজ করেছেন এই তারকা শিল্পী। শুধু তাই নয়, সিরিজটির সংগীত পরিচালনাও করেছেন প্রীতম।

পরিচালনার পাশাপাশি এটি রচনাও করেছেন নুহাশ হ‌ুমায়ূন। তিনি বলেন—‘এটি আমাদের নতুন ওয়েব সিরিজ। বর্তমান প্রেক্ষাপটের মানানসই কাজ এটি। এখানে সচেতনতাও থাকছে। মজার বিষয় হলো, এতে বেগুনি পাপেট হিসেবে কাজ করেছেন সংগীতশিল্পী প্রীতম হাসান।’

এ পরিচালক জানান, এরই মধ্যে সিরিজটির কাজ শেষ হয়েছে। প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে সিরিজটির টিজার প্রকাশিত হয়েছে। আজ সোমবার রাত সাড়ে ১০টায় ওয়েব সিরিজটি মুক্তি পাবে। এর পৃষ্ঠপোষকতায় রয়েছে ওয়াটার এইড বাংলাদেশ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com