রবিবার, ১২ Jul ২০২৬, ১০:১১ অপরাহ্ন

অসচ্ছল শিল্পীদের পাশে বিদ্যানন্দ

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : মহামারি করোনার কারণে চলচ্চিত্রের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন অসচ্ছল শিল্পীরা। এরই মধ্যে চলচ্চিত্র শিল্পী সমিতি তাদের একাধিকবার সহযোগিতা করেছে। এবার এসব শিল্পীদের পাশে দাঁড়িয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

মঙ্গলবার শিল্পী সমিতির মাধ্যমে নিম্ন আয়ের শিল্পীদের মাঝে ১ হাজার প্যাকেট নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য দিয়ে সহযোগিতা করে সংগঠনটি। এসময় শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানসহ বিদ্যানন্দ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গতকাল সোমবার বাংলাদেশ চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতি (সিডাব), ক্যামেরাম্যান সমিতি, ড্রেসম্যান সমিতিতে আর্থিক সহায়তা করে শিল্পী সমিতি। এতে সার্বিক সহযোগিতা করেন চিত্রনায়িকা নিপুণ। এ সময় উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, চিত্রনায়ক সাইমন সাদিক, জয় চৌধুরী, মারুফ আকিব ও জেসমিন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com