রবিবার, ১২ Jul ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : সংগীতশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি। অনেক দিন পর নতুন গান নিয়ে হাজির হতে যাচ্ছেন এই শিল্পী। ‘জ্বালা রে’ শিরোনামের গানটি রচনা করেছেন কুতুব আফতাব। সুর করেছেন কুতুব আফতাব ও স্বীকৃতি। সংগীতায়োজনে ছিলেন উজ্জ্বল সিনহা।
নতুন এ গান প্রসঙ্গে স্বীকৃতি বলেন—অনেকদিন পর আমার নতুন গান মুক্তি পাচ্ছে। বিষয়টি একদিকে যেমন আনন্দের অন্যদিকে করোনার সার্বিক পরিস্থিতির কারনে প্রায় সবকিছুই স্থবির হয়ে গেছে। এতে অনিশ্চয়তা আর উৎকণ্ঠায় দিন কাটছে! আশা করি দেশের গানপাগল শ্রোতাদের কাছে আমার নতুন গানটি ভালো লাগবে।
স্যাড ও রোমান্টিক ধাঁচের এ গান নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এতে মডেল হয়েছেন বৃষ্টি ও শাকিল রাজ। এটি পরিচালনা করেছেন মনজু আহমেদ। এ নির্মাতা বলেন, গানটি স্যাড রোমান্টিক ধাঁচের। তাই সেভাবেই এর ভিডিও নির্মাণের চেষ্টা করেছি। গ্রামীণ আবহে দৃশ্যধারণ করেছি। পুরো টিম সর্বোচ্চ পরিশ্রম দিয়ে কাজটি করেছেন। আশা করছি, দর্শক-শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে।
ঈদুল ফিতর উপলক্ষে গানটি প্রকাশ করছে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। খুব শিগগির গানটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
নগরকন্ঠ.কম/এআর