বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রেস্তোরাঁ-ক্যাফেতে খেলে ৫০ ইউরো উপহার!

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : মহামারী করোনাভাইরাসের থাবায় বিপর্যস্ত গোটাবিশ্ব। অনেক দেশে লকডাউন শিথিল করলে বা তুলে দিলেও করোনার ভয়ে এখন ঘরবন্দি জীবন কাটচ্ছেন বেশিরভাগ মানুষ।

এসব মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ইউরোপের দেশ অস্ট্রিয়া।

দেশটির রাজধানী ভিয়েনায় লকডাউন শেষ হওয়ায় বাসিন্দাদের ঘর থেকে বেরিয়ে রেস্তোরাঁয় খেতে উৎসাহিত করা হচ্ছে। এ জন্য প্রতিটি পরিবার পাচ্ছে ৫০ ইউরোর (৪ হাজার ৭০০ টাকা) ভাউচার!

শহরের মেয়র মাইকেল লুডউইগ এ ঘোষণা দিয়েছেন। ভিয়েনায় সাড়ে ৯ লাখ পরিবারের বসবাস।

মেয়র উল্লেখ করেন, প্রতিটি পরিবারকে রেস্তোরাঁ ও ক্যাফেতে খাওয়ার জন্য ভাউচার দেয়া হবে। মাইক্রো ব্লগিং সাইট টুইটারে নিজের অ্যাকাউন্টে খবরটি শেয়ার করেছেন মেয়র নিজেই।

তিনি জানান, কোনো ঘরে একজন থাকলে ২৫ ইউরো আর একাধিক সদস্য থাকলে ৫০ ইউরো দেয়া হবে। তবে অ্যালকোহল পানীয়র বিলের ক্ষেত্রে এটি কার্যকর হবে না।

করোনাভাইরাসের কারণে দুই মাস লকডাউন থাকায় শহরের খাবার দোকানগুলোর অবস্থা নাজুক। তাই রেস্তোঁরা ও ক্যাফে মালিকদের সহায়তায় ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার।

এ ছাড়া ভিয়েনার রেস্তোরাঁগুলোর জন্য কেন্দ্রীয় সরকারের ৪ কোটি ইউরো বরাদ্দের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com