বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইফতারে ভিন্ন স্বাদের আলুর চপ

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : ইফতারে স্বাদে পরিবর্তন আনতে খেতে পারেন মুখরোচক আলুর চপ। তৈরি করতে পারেন আলুর স্লাইজ চপ।

এটি প্রতিবেশী দেশ ভারতের মুসলিমদের ইফতারের আয়োজনে থাকে।

কীভাবে বানাবেন মজাদার আলুর স্লাইজ চপ।

উপকরণ

বড় সাইজের আলু- দুটি, বেসন– এক কাপ, চালের গুঁড়া– এক কাপ, মরিচ গুঁড়া– এক চা চামচ, হলুদ গুঁড়া– এক চিমটি, ডিম– একটি, লবণ– স্বাদমতো।

পুদিনাপাতা কুচি– আধাকাপ, পানি– এক কাপ, খাবার সোডা– তিন আঙুলের এক চিমটি, সয়াবিন তেল- ডুবো তেলে ভাজার জন্য।

যেভাবে তৈরি করবেন

আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। গোল পাতলা করে কেটে নিন। (মেশিন বা হাতে কাটতে পারেন ইচ্ছানুযায়ী)

একটি পাত্রে বেসন, চালের গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, পুদিনাপাতা, খাবার সোডা, ডিম একসঙ্গে মিশিয়ে নিন। এবার এতে পানি দিন। মিশ্রণটি যেন পাতলা না হয়, একটু ঘন হবে।

চুলায় ফ্রাই প্যান চাপিয়ে চুলার আঁচ মাঝারি রাখুন। পাত্রটি গরম হলে এতে তেল দিন ভাজার জন্য। পাত্র অনুযায়ী তেল দিবেন যেন ডুবো তেলে আলুর স্লাইজ ভাজা হয়।

এবারে আলু বেসনের মধ্যে চুবিয়ে নিন।

ভালো করে এপিঠ-ওপিঠ মেখে তেলে আস্তে করে ছেড়ে দিয়ে অল্প আঁচে ভাজুন। অল্প আঁচে না ভাজলে ভেতরের আলু কাঁচা থেকে যাবে।

হালকা বাদামি করে ভেজে তুলে টিস্যুর ওপর তুলে রাখুন। ব্যাস তৈরি হয়ে যাবে মজারদার আলুর স্লাইজ চপ। পরিবেশন করুন ইফতারে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com