বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গুড়ের পায়েস ছাড়া ঈদ হয়! সহজে তৈরি করার পদ্ধতি

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : কুনাফা বা বাকলাভা বলুন আর স্যান্ডউইচ-পাস্তা আমাদের দেশি ঐতিহ্যবাহী মিষ্টি খাবার গুড়ের পায়েস সব খাবারের সেরা। আর তাই এই করোনার সময়ের ঈদে কোনো কিছুই যখন আগের মতো হচ্ছে না, খাবারে চেষ্টা করুন, প্রিয় সব আইটেম রাখতে। সবার পছন্দের খাবারের তালিকায় ঈদের সকালের প্রথম পদ নিশ্চয় খেজুর গুড়ের পায়েস।

আপনাদের জন্য খুব সহজে তৈরি করার পদ্ধতি :

উপকরণ
গরুর দুধ ৪ লিটার খেজুরের গুড় দেড় কাপ পোলায়ের চাল আধা কাপ, আস্ত এলাচ ২-৩টা, কোরানো নারকেল আধা কাপ(ইচ্ছা), কনডেন্স মিল্ক এক কাপ, বাদাম কুচি সাজানোর জন্য।

যেভাবে করবেন
প্রথমে পোলাও এর চাল ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখুন আধা ঘণ্টা। গুড় ১ কাপ পানি দিয়ে জ্বাল করে সিরার মতো করে ঠান্ডা করে নিন।

এবার চুলায় একটি হাড়িতে দুধ জ্বাল বসাতে হবে, তাতে আস্ত এলাচ দিয়ে দিতে হবে। দুধ ঘন হয়ে অর্ধেক হলে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিন। এবার অনবরত নাড়তে থাকুন যেন লেগে না যায়।

চাল ফুটে উঠলে কোরানো নারকেল এবং কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে নেড়ে আরও কিছুক্ষণ জ্বাল দিয়ে পায়েস ঘন হয়ে আসলে নামিয়ে নিন।

এবার খেজুরের গুড়ের শিরা ভালোভাবে মিশিয়ে দিন।

সব শেষে সুন্দর একটি পাত্রে ঢেলে ওপরে বাদাম কুচি দিয়ে ঈদের দিন পরিবেশন করুন দারুণ মজার গুড়ের পায়েস।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com