রবিবার, ১২ Jul ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

২১ তারকা নিয়ে লাইভ টেকনোলজিসের ঈদ আয়োজন

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ঈদুল ফিতর উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে টেলিভিশন চ্যানেলসহ বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান। তারই ধারাবাহিকতায় দেশের জনপ্রিয় ২১ তারকাকে নিয়ে আড্ডার আয়োজন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিস।

টেলিকম অপারেটর রবি ও বাংলালিংকের সহযোগিতায় ৭ দিনের এ আয়োজনে দর্শকদের সঙ্গে আড্ডা দিবেন একঝাঁক তারকা। আজ রোববার রাত সাড়ে ৭টায় স্টার জোন সার্ভিসে বাংলালিংকে যুক্ত থাকবেন সংগীতশিল্পী কর্ণিয়া। রাত ১০টায় রবিতে থাকবেন সংগীতশিল্পী ঐশী।

ঈদুল ফিতরের দিন রাত সাড়ে ৭টায় বাংলালিংকে থাকবেন ‘আয়নাবাজি’ সিনেমা খ্যাত নাবিলা ও রাত ১০টায় রবিতে আড্ডা দিবেন জাকিয়া বারী মম। ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে ৭টায় বাংলালিংক দর্শকদের সঙ্গে আড্ডা দিবেন বিদ্যা সিনহা মিম। রাত ১০টায় রবিতে থাকবেন অপু বিশ্বাস। ঈদের পঞ্চম দিন বাংলালিংক স্টার জোন সার্ভিসে থাকবেন অভিনেত্রী দিঘি। ঈদের ৬ষ্ঠ দিন রবিতে দর্শকদের সঙ্গে যুক্ত থাকবেন অভিনেতা সজল।

এছাড়াও লাইভ রেডিও প্রোগ্রামে প্রতিদিন রাত সাড়ে ৮টায় উপস্থিত থাকবেন একজন করে তারকা। আজ রোববার আড্ডা দিবেন সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা। ঈদের দিন উপস্থিত থাকবেন চিত্রনায়িকা আঁচল, দ্বিতীয় দিন চিত্রনায়ক ইমন, তৃতীয় দিন চিত্রনায়িকা তমা মির্জা, চতুর্থ দিন চিত্রনায়িক নিরব, পঞ্চম দিন চিত্রনায়িকা তানহা তাসনিয়া এবং ৬ষ্ঠ দিন থাকবেন বিপাশা কবির।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com