রবিবার, ১২ Jul ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ঈদে বলিউড সুপারস্টার সালমানের খানের ছবি প্রেক্ষাগৃহের দখলে থাকবে না তা কল্পনাই করা যায় না। গত ১১ বছরে এমনটা হয়নি। তবে এবারের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। করোনা ভাইরাসের কারণে ভারতজুড়ে চলছে লকডাউন। লকডাউনের জেরে গত দুইমাস ধরে সিনেমা হলে ঝুলছে তালা।
লকডাউনে ঈদ তাই বলে কোনো ব্যবস্থাই রাখবেন না ভাইজান! তা কি হয়!। গৃহবন্দি হয়ে নিজের গানের প্রতিভার একটু মেজে ঘসে নিচ্ছেন সালমান। আর সেখান থেকেই আসে আইডিয়া। ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে সালমানের তৃতীয় সিঙ্গলস।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, এবারের ঈদে সালমানের ছবি মুক্তি পাচ্ছে না ঠিকই, কিন্তু ভক্তদের জন্য সোমবার নিয়ে আসছেন নতুন গান। তবে সেই গান ভাইজান নিজে গেয়েছেন নাকি ‘রাধে’ ছবির কোনো গান, তা খোলাসা করেননি তিনি।
লকডাউনের মধ্যেই পানভেলের ফার্ম হাউসে বসে ‘প্যায়ার করো না’ এবং ‘তেরে বিনা’-এ দুটি গান নিজেই গেয়ে নিজের ইউটিউব চ্যানেলে দেন সালমান খান। প্রকাশের পরেই দুটি গানই সুপারহিট। এতে মন খারাপ খানিকটা কমিয়ে আপাতত তার তৃতীয় গানের অপেক্ষায় আছেন তার ভক্তরা।
নগরকন্ঠ.কম/এআর