রবিবার, ১২ Jul ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

‘সত্যি এবারের ঈদটা অন্যরকম’

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ঈদ নিয়ে আসে শান্তি আর আনন্দের সওগাত। কিন্তু করোনা সংকটের কারণে ঘরবন্দি ঈদ উদযাপন করছেন মানুষ। মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলাও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন। তার ভাবনায় এবারের ঈদটা অন্যরকম।

মিথিলা বলেন—‘আত্মীয়-স্বজনের বাড়ি যাওয়া, কোলাকুলি করা, সেলামি নেওয়া, ভালো ভালো খাবার খাওয়া, নতুন জামা পরে বন্ধুদের বাড়িতে বেড়াতে যাওয়া—অন্য বছরের ঈদের মতো এবার এসবের কিছুই হচ্ছে না। সত্যি এবারের ঈদটা অন্যরকম।’

লকডাউনের কারণে অনেকে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারছেন না। বিষয়টি স্মরণ করে এ অভিনেত্রী বলেন, ‘অনেকে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারছেন না। চলুন আমরা সকলে সকলের পাশে থাকি। আমরা যারা পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারছি তারা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই। বাড়িতে থাকি, সুস্থ থাকি।’

কলকাতার চিত্রপরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে সংসার বেঁধেছেন মিথিলা। কিন্তু লকডাউনের কারণে এ দম্পতি দুই দেশে অবস্থান করছেন। মিথিলা তার মেয়ে আয়রাকে নিয়ে ঢাকায় বাবার বাড়িতে ঈদ উদযাপন করছেন। দীর্ঘ দিন ধরে এ দম্পতির সাক্ষাৎ হয় না। তবে নিয়মিত ভিডিও কলে কথা বলেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com