রবিবার, ১২ Jul ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

‘বেশি জ্ঞান দিলেই ঝগড়া বাধে’

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : রুপালি পর্দায় জুটি বেঁধে রোমান্স করেছেন টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। ব্যক্তিগত জীবনেও তারা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। টলিউড ইন্ডাস্ট্রিতে এ জুটির প্রেমের খবর কারো অজানা নয়। যেকোনো সম্পর্কে মান-অভিমান যেমন থাকে, তেমনি ঝগড়াও থাকে।

করোনা তাণ্ডবের কারণে অন্য সবার মতো তারাও ঘরবন্দি সময় কাটাচ্ছেন। এই ঘরবন্দি দিনে ঝগড়া করেন কিনা এমন প্রশ্নের জবাবে কৌশানী বলেন, ‘বনি বেশি জ্ঞান দিলেই ঝগড়া বাধে। আমাদের মান-অভিমান একটু বেশি-ই হয়। কারণ আমি বনিকে খুব মিস করছি।’ তবে নায়িকার রাগ ভাঙাতে মজার কথা বলে বনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলেও জানান তিনি।

লকডাউনের সময়ে অনেক তারকা লিভ-ইনের অপশন বেছে নিয়েছেন। কিন্তু বনি-কৌশানী আলাদা থাকছেন। এ প্রসঙ্গে বনি সেনগুপ্ত বলেন, ‘আমাদের কাছে পরিবার অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই অবস্থায় তাদের ছেড়ে গেলে ভেঙে পড়তেন।’ অন্যদিকে কৌশানী বলেন, ‘দূরে থেকে নিজেদের বন্ডিং স্ট্রং হয় কি না, সেটাও দেখার ছিল। লকডাউনের দূরত্বে ভালোবাসার বন্ধন আরো পোক্ত হয়েছে।

২০১৫ সালে ‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন কৌশানী। অভিষেক চলচ্চিত্রে বনি সেনগুপ্তের সঙ্গে জুটি বাঁধেন এই নায়িকা। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘তোমাকে চাই’ ও ‘জিও পাগলা’ সিনেমাতেও বনির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন কৌশানী।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com