রবিবার, ১২ Jul ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ভারতীয় টিভি অভিনেত্রী প্রেক্ষা মেহতা আত্মহত্যা করেছেন। তার বয়স ছিল ২৫।
জানা গেছে, সোমবার রাতে নিজ বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন প্রেক্ষা। তবে এই অভিনেত্রীর বাবা মঙ্গলবার সকালে মৃতদেহ উদ্ধার করেন।
‘ক্রাইম পেট্রোল’, ‘মেরি দুর্গা’, ‘লাল ইশক’ টিভি শোয়ে কাজ করেছেন প্রেক্ষা। আত্মহত্যার আগে একটি সুইসাইড নোট লিখে গেছেন তিনি। কিন্তু কি কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন তা উল্লেখ করেননি। তবে আত্মহত্যার আগের রাতেই ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেছিলেন তিনি। এতে লিখেছেন, ‘সবচেয়ে খারাপ হচ্ছে স্বপ্নের মৃত্যু ঘটা।’
ইন্দোরের হিরা নগর থানার পুলিশ রাজীব ভাদুরিয়া বলেন, ‘প্রেক্ষা একজন টিভি অভিনেত্রী এবং লকডাউন শুরু পর থেকে এই শহরেই ছিলেন। আমরা তার আত্মহত্যার কারণ খুঁজে বের করতে তদন্ত করছি।’
নগরকন্ঠ.কম/এআর