রবিবার, ১২ Jul ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
বিনোদন ডেস্ক , নগরকন্ঠ.কম : শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষদের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ খান। সাইক্লোনে বিধ্বস্ত এসব অঞ্চলের মানুষদের বড় রকমের ত্রাণ সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি। তবে এর পরিমাণ প্রকাশ করেননি তিনি।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, শাহরুখ খান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাংলার মানুষদের জন্য একটি বৃহৎ ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছেন। সেই সঙ্গে কলকাতা শহরে ৫ হাজার বৃক্ষ রোপণের আকাঙ্ক্ষা জানিয়েছেন।
খবরে বলা হয়, শাহরুখ পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ পরগনা, কলকাতা ও পূর্ব মেদিনীপুরে টিম গঠন করে দিয়েছেন। যারা ঘূর্ণিঝড় দুর্গত মানুষদের কাছে দিয়ে বিভিন্ন সহায়তা পৌঁছে দেবেন।
শাহরুখের টিমের সদস্যরা সবাইকে সামাজিক দূরত্বের বিষয়ে জানাবে এবং একটি মেসেজ দেবে যে, আমরা এই পরীক্ষার সময় শক্তভাবে অবস্থান করবো, যতদিন পর্যন্ত আবারো এক সঙ্গে হাসতে না পারবো।
নগরকন্ঠ.কম/এআর