রবিবার, ১২ Jul ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
বিনোদন ডেস্ক , নগরকন্ঠ.কম : ঈদে প্রকাশ পেলো সংগীতশিল্পী রাজু চাকলাদারের অ্যানিমেটেড মিউজিক ভিডিও ‘কান্নার রঙ’।
গানটির কথা যেমন কাব্যিক-সুর, সংগীত এবং গায়কীও তেমনি হৃদয়স্পর্শী। ‘অশ্রুর ঢল জমেছে তাই/ সমুদ্রের জল লোনা!/ কান্নার রঙে আকাশটা নীল/ তুমি তো জানলে না?’
রাজু চাকলাদারের ‘জলের আগুন’ অ্যালবামের প্রথম গান ‘কান্নার রঙ’। স্মৃতির হাত ধরে উঠে আসা ক্লাস পালানো রঙিন সময় যেন হাহাকার হয়ে গেঁথে আছে এই গানের মর্মে।
এ গান প্রসঙ্গে শিল্পী রাজু চাকলাদার বলেন, ‘আগে আমি কাভার গান এবং লাইভ স্টেজ শো করেছি। একজন সংগীতশিল্পীর আসল জায়গা কিন্তু স্টেজ। এই স্টেজ শো শিল্পীকে দক্ষ করে, সবদিক থেকে। ‘কান্নার রঙ’ মূলত আমার গাওয়া এবং প্রকাশিত প্রথম কোনো মৌলিক গান।’
গানটি গাওয়ার পাশাপাশি কথা লিখেছেন এবং সুর সংযোজন করেছেন শিল্পী নিজেই।
সংগীতায়োজন করেছেন সংগীতশিল্পী ও সংগীত পরিচালক রোকন ইমন। ভিডিও নির্মাণ করেছেন তোফায়েল আহমেদ খান।
গানটি শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল Raju Chaqladar থেকে প্রকাশ পেয়েছে। প্রোডাকশনে ছিল ‘ভেল্কি প্রোডাকশন’।
নগরকন্ঠ.কম/এআর