রবিবার, ১২ Jul ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

বাড়ির গিন্নি হয়ে উঠেছেন জানভি!

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : নির্মাতা বনি কাপুর ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী দম্পতির দুই মেয়ে। এর মধ্যে বড় মেয়ে জানভি কাপুর ইতোমধ্যে মায়ের পথ ধরে চলচ্চিত্রে পা রেখেছেন। শোনা যাচ্ছে, ছোট মেয়ে খুশি কাপুরও প্রস্তুত হচ্ছেন।

শ্রীদেবী বেঁচে থাকতে পরিবারের সবাই তার ওপর নির্ভরশীল ছিলেন। একাধিক সাক্ষাৎকারে বিষয়টি উল্লেখ করেছেন জানভি। কিন্তু তার মৃত্যুর পর সবাই অনেক ভেঙে পড়েন। বিভিন্ন সময় মাকে নিয়ে নানা স্মৃতিচারণ করেন জানভি ও খুশি।

করোনাভাইরাসের কারণে লকডাউন থাকায় জানভির সময় এখন ঘরেই কাটছে। শোনা যাচ্ছে, বাড়ির গিন্নি হয়ে উঠেছেন তিনি।

এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে জানভি কাপুর বলেন, ‘আমার মনে হয় না বাড়ির গিন্নি হয়েছি কারণ আমি এখনো খুবই ছোট। কিন্ত লকডাউনের এই সময়ে আমি বুঝতে পারছি, বাড়িতে অনেক মানুষ আমার ওপর নির্ভরশীল। গত দুই বছর আমি বাড়িতে ঠিকমতো ছিলাম না। কিন্তু এখন বাবা কী খাচ্ছে, খুশি বেশিক্ষণ ঘুমাচ্ছে কিনা, তারা সবজি খাচ্ছে কিনা, স্যানিটাইজ করা ও অন্য নিয়মকানুন ঠিক মতো মানছে কিনা — হঠাৎ করে এগুলো আমি খেয়াল রাখছি। আমি চিন্তা করছি, যদি না থাকতাম কি হতো। আমার মনে হয় তারা সামলে নিতে পারত। আমার মতে, এই দায়িত্বগুলো কাঁধে এসেছে কারণ তারা আমার ওপর অনেকটাই নির্ভরশীল।’

বর্তমানে জানভির হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে রয়েছে— শরন সাক্সেনার ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, হার্দিক মেহতার ‘রুহি আফজানা’ এবং কলিন ডিকুনহার ‘দোস্তানা-টু’।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com