রবিবার, ১২ Jul ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

ফিল্ম ক্লাবের সঙ্গে যুক্ত হলেন তথ্য প্রতিমন্ত্রী

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী কলাকুশলীসহ সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড। সংগঠনটির সঙ্গে এবার যুক্ত হলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। ফিল্ম ক্লাব থেকে অনারারি মেম্বার হওয়ার জন্য আবেদন করা হলে আজ বৃহস্পতির তিনি সম্মতি দেন এবং আবেদন পত্রে স্বাক্ষর করেন বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক ওমর সানি।

ওমর সানি বলেন, ‘তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ ভাইকে আমাদের ক্লাবে অনারারি মেম্বারশিপ গ্রহণ করার অনুরোধ করেছিলাম। আজ তিনি আবেদন পত্রে স্বাক্ষর করেছেন। আমরা সমিতির পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানাই।’

সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন অমিত হাসান। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা চলচ্চিত্র উন্নয়নে ভূমিকা রাখতে চাই। তাই চলচ্চিত্রের সমস্যাগুলোকে চিহ্নিত করে এখন থেকে সরাসরি তথ্য মন্ত্রণালয়ে তুলে ধরার একটি সুযোগ তৈরি হলো অনারারি মেম্বারশিপ গ্রহণের মধ্য দিয়ে।’

এছাড়া ফিল্ম ক্লাবের কার্যনির্বাহী পরিষদে রয়েছেন—নায়িকা পপি, রত্না, সাফি উদ্দিন সাফি, রাফিউদ্দিন সেলিম, মাহমুদুল হক পলাশ, জাহিদ হোসেন, রবিন খান, রশিদুল আমিন হলি ও আব্দুল্লাহ জেয়াদ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com