বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আপেল ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দুটোই সারাতে পারে!

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : পুরোনো এক প্রবাদ আছে- ‘প্রতিদিন একটি আপেল খেলে ডাক্তারের কাছে যেতে হয় না’। শরীরের ওজন কমানো, ডায়াবেটিসের ঝুঁকি কমানো, হৃৎপিন্ড ভালো রাখা সহ অনেক গুণই আছে আপেলের। তবে আপনি কি জানেন, এই ফল সম্পূর্ণ বিপরীত দুটি অসুখও সারাতে পারে?

হ্যাঁ, আপেল কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া দুই ধরনের অসুখই সারাতে সক্ষম। দুইভাবে আপেল খেলে এই দুই ধরনের রোগ প্রতিরোধ করা সম্ভব।

ডায়রিয়ার সময় আপেলের খোসা ফেলে খেতে হবে: আপেলে যে দ্রবণীয় আঁশ থাকে, তা হজম প্রক্রিয়ায় ধীর গতি নিয়ে আসে। আর সে কারণেই যাদের ডায়রিয়া হয়, তাদের জন্য আপেল উপকারি। দ্রবণীয় আঁশ আপেলের ভেতরের অংশে পাওয়া যায়। তাই যদি আপনি ডায়রিয়ায় ভোগেন, তাহলে খোসা ছাড়া আপেল খাওয়াই সবচেয়ে ভালো।

কোষ্ঠকাঠিন্যে খোসা সহ আপেল খান: অদ্রবনীয় আঁশ মল শরীর থেকে বের করে দিতে ভূমিকা রাখে। তাই যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, তাদের জন্যেও আপেল বেশ উপকারি। কোষ্ঠকাঠিন্যে ভুগলে আপনার জন্য খোসা সহ আপেল খাওয়াই উচিত। আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রেশনে ছাপা হওয়া এক গবেষণায় জানা গেছে, যেসব নারী নিয়মিত আপেল খেয়েছেন, যারা আপেল খাননি তাদের চেয়ে তারা ১৩-২২ গুণ কম কোষ্ঠকাঠিন্যে ভুগেছেন। গবেষকরা আরো জানিয়েছেন, আপেলে প্রচুর পেকটিন আঁশ আছে, যা শরীরের প্রয়োজন অনুযায়ী ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দুই ধরনের অসুখ থেকে পরিত্রাণ দিতে পারে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com