রবিবার, ১২ Jul ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

ঈদে চটপটি রান্না করেছিলাম: শাবনূর

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। চলচ্চিত্রের পর্দায় এখন আর তাকে দেখা যায় না। দীর্ঘদিন ধরেই তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। করোনাভাইরাসের কারণে সেখানে গৃহবন্দি আছেন এই নায়িকা। এ পরিস্থিতিতে ঘরোয়া পরিবেশে ঈদুল ফিতর উদযাপন করেছেন এই অভিনেত্রী।

চলমান মহামারি করোনাভাইরাস সংকটের কারণে জাঁকজমকপূর্ণ ঈদ উৎসব না করে আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটিয়েছেন শাবনূর। তিনি বলেন, ‘করোনার কারণে ঈদে বেশি কিছু করিনি। ঘুম থেকে উঠেই ছেলেকে রেডি করি। তারপর মা ও ছেলেকে নিয়ে ছোট বোনের বাসায় গিয়েছিলাম। ওখানে পারিবারিক আয়োজন ছিল। আর কোথাও যাওয়া হয়নি। প্রতি ঈদেই আমাকে কিছু রান্না করতে হয়। এবারো ঈদে চটপটি রান্না করেছিলাম। সবাই খুব প্রশংসা করেছেন।’

‘দেশের মানুষের জন্য কষ্ট লাগছে। করোনার মধ্যে এলো ঘুর্ণিঝড়। সেজন্য মনটা খারাপ। করোনা থেকে বাঁচতে নামাজ পড়ে দেশাবাসীর জন্য দোয়া করেছি।’ বলেন শাবনূর।

চিত্রনায়িকা শাবনূর পর্দায় না থাকলেও অস্ট্রেলিয়া থেকে যখনই দেশে আসেন তখন মিডিয়ার কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যায় তাকে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com