রবিবার, ১২ Jul ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

সামান্থাকে কটাক্ষ করে পূজার পোস্ট!

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই অভিনেত্রী সামান্থা আক্কিনেনি ও পূজা হেগড়ে।

গতকাল (২৮ মে) পূজা হেগড়ের ইনস্টাগ্রামে স্টোরিতে একটি পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, সামান্থার ‘মজিলি’ সিনেমার একটি স্থির চিত্র দিয়ে পূজা লিখেছেন, ‘তাকে আমার একদমই সুন্দর লাগে না।’

পোস্টটি নজরে আসতেই চটেছেনে সামান্থা ভক্তরা। তারা এ বিষয়ে পূজাকে মাফ চাওয়ার দাবি জানান। পাশাপাশি শুরু হয় সমালোচনার ঝড়।

এদিকে এই ঘটনার পর মাইক্রোব্লগিং সাইট টুইটারে পূজা লিখেছেন, ‘টিমের কাছ থেকে জানতে পারলাম আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং ডিজিটাল টিম এ ব্যাপারে আমাকে সাহায্য করছে। যদি কোনো আমন্ত্রণ অথবা ব্যক্তিগত তথ্য চায় দয়াকরে দিবেন না। ধন্যবাদ।’

পূজার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি প্রকাশে আসতেই অনেকে এই অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। যেহেতু তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল তাই সামান্থার কাছে তার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই বলে মনে করছেন তারা।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরে পাবার পর অন্য এক টুইটে পূজা লেখেন, ‘আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলাম। আমার টেকনিক্যাল টিমকে ধন্যবাদ তারা এই সময়ে আমাকে সাহায্য করেছে। অবশেষে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরে পেলাম। গত এক ঘণ্টায় আমার অ্যাকাউন্ট থেকে কোনো মেসেজ, পোস্ট অথবা কাউকে আনফলো করা হয়েছে কিনা তা দেখা হচ্ছে।’

এদিকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উদ্ধারের পরই সামান্থাকে নিয়ে করা পোস্টটি পূজার অ্যাকাউন্ট থেকে মুছে ফেলা হয়। এ বিষয়ে সামান্থা আক্কিনেনি এখনো কোনো মন্তব্য করেননি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com