বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

করোনা প্রতিরোধে স্যানিটাইজার যেসব ক্ষেত্রে ব্যর্থ

লাইফস্টাইল ডেস্ক , নগরকন্ঠ.কম : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে হাত জীবাণুমুক্তকরণে হ্যান্ড স্যানিটাইজার সাবান-পানির বিকল্প হলেও, বেশ কিছু ক্ষেত্রে সুরক্ষা প্রদানে এটি ব্যর্থ হতে পারে।

করোনা মোকবিলায় দুই মাসের বেশি ছুটিতে ঘরে অবস্থান করায় সাবান পানি আমাদের হাতের নাগালে ছিল। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে আজ থেকে খুলে দেওয়া হয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। ঘরের বাইরে স্বাভাবিকভাবেই হাতের কাছে থাকবে না সাবান পানি। নির্ভর করতে হবে স্যানিটাইজারের উপর। কিন্তু স্যানিটাইজার বেশ কিছু ক্ষেত্রে সংক্রমণ ঠেকাতে ব্যর্থ হতে পারে।

হাত দৃশ্যমান নোংরা হলে: হাতে দৃশ্যমান নোংরা থাকলে স্যানিটাইজারের কার্যকারিতা ব্যর্থ হতে পারে। এসব ক্ষেত্রে সাবান পানি ব্যবহার করতে হবে।

হাঁচি-কাশির সংস্পর্শে আসলে: হাঁচি-কাশির মাধ্যমে ছড়ানো সংক্রমণ থেকে সুরক্ষায় স্যানিটাইজার ব্যর্থ হতে পারে। কেননা এক্ষেত্রে স্যানিটাইজার আপনার হাতের সুরক্ষা নিশ্চিত করলেও, কারো হাঁচি-কাশির ক্ষুদ্র কণাগুলো নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করেও আপনি সংক্রমিত হতে পারেন। এক্ষেত্রে স্যানিটাইজারের চেয়ে সামাজিক দূরত্ব বজায় রাখাটা জরুরি।

সঠিক স্যানিটাইজার ব্যবহার না করা হলে: স্যানিটাইজারের দুটি প্রধান ধরন রয়েছে। অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ও অ্যালকোহলমুক্ত স্যানিটাইজার। অ্যালকোহলমুক্ত স্যানিটাইজার জীবাণু ধ্বংস অথবা ভাইরাস-ব্যাকটেরিয়ার সংখ্যা দমনে কম কার্যকর। তাই অন্তত ৬০ শতাংশ অ্যালকোহল আছে এমন স্যানিটাইজার ব্যবহার করা গুরুত্বপূর্ণ। সঠিকভাবে ব্যবহার করা হলে অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার অন্তত ৯৯.৯ শতাংশ ভাইরাস, ফুঙ্গি ও ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে।

সঠিক উপায়ে ব্যবহার না করলে: সঠিকভাবে ব্যবহার না করলে স্যানিটাইজার হাত থেকে জীবাণু দূর করতে পারে না। সঠিক পরিমাণে স্যানিটাইজার নিয়ে উভয় হাতের দুই পৃষ্ঠে প্রয়োগ করে না শুকানো পর্যন্ত ঘষতে থাকুন। এসময় খেয়াল রাখতে হবে আঙুলের ফাঁক, হাতের উপরিতল ও নখ যেন বাদ না পড়ে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com