বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ম্যারিকো নিয়ে এলো প্যারাস্যুট ন্যাচারালে শ্যাম্পু

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : নতুন প্যারাস্যুট ন্যাচারালে শ্যাম্পু নিয়ে এবার বাজারে এলো ম্যারিকো বাংলাদেশ। প্যারাস্যুট অ্যাডভান্সড, নিহার ন্যাচারালস, মেডিকার, সাফোলা ও স্টুডিও এক্স-এর মতো বিশ্বস্ত ব্র্যান্ডগুলোর উৎপাদক প্রতিষ্ঠান ম্যারিকো।

প্যারাস্যুট ন্যাচারালে শ্যাম্পু এসেছে তিনটি আকর্ষণীয় ভ্যারিয়েন্টে: নারিশিং কেয়ার, ড্যামেজ রিপেয়ার এবং অ্যান্টি হেয়ারফল। প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ প্যারাস্যুট ন্যাচারালে শ্যাম্পুর প্রতিটি ভ্যারিয়েন্টই প্যারাবেন ফ্রি এবং ডার্মাটোলোজিক্যালি পরীক্ষিত।

নতুন এই শ্যাম্পুর প্রতিটি ভ্যারিয়েন্টই কোকোনাট মিল্ক প্রোটিনের গুণে সমৃদ্ধ। কোকোনাট মিল্ক প্রোটিনের পাশাপাশি নারিশিং কেয়ার ভ্যারিয়েন্টটি অ্যালোভেরা, ড্যামেজ রিপেয়ার ভ্যারিয়েন্টটি হিবিসকাস এবং অ্যান্টি হেয়ার ফল ভ্যারিয়েন্টটি হেনার গুণে সমৃদ্ধ।

প্যারাস্যুট ন্যাচারালে শ্যাম্পু লঞ্চ প্রসঙ্গে ম্যারিকো বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক আশীষ গোপাল বলেন, ‘ব্যক্তিগত সৌন্দর্য চর্চায় এসময়ের নারীরা বর্তমানে অনেক বেশি সচেতন। আমরা অত্যন্ত আনন্দিত যে, তাদের সৌন্দর্য চর্চার প্রয়োজনীয় চাহিদা পূরণে বাজারে এলো নতুন প্যারাস্যুট ন্যাচারালে শ্যাম্পু। গ্রাহকদের জীবনে নতুনত্ব নিয়ে আসার ক্ষেত্রে ম্যারিকো বাংলাদেশ-এর প্রচেষ্টায় আরো একটি উল্লেখযোগ্য মাইলফলক এটি।’

প্যারাস্যুট ন্যাচারালে শ্যাম্পু যেকোনো রিটেইল আউটলেট, কসমেটিক্স আউটলেট এবং সুপার শপের পাশাপাশি ই-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com