রবিবার, ১২ Jul ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

শুভশ্রীর বেবি বাম্পের ছবি প্রকাশ করলেন রাজ

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি মা হতে যাচ্ছেন এ খবর কারো অজানা নয়। এবার প্রকাশ্যে এলো শুভশ্রীর বেবি বাম্পের ছবি। শুভশ্রীর বর পরিচালক রাজ চক্রবর্তী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেছেন।

ক্যাপশনে রাজ চক্রবর্তী লিখেছেন—‘তোমার বাইরের ও অন্তরের সৌন্দর্য আমাকে বারবার অভিভূত করে। মনে হয় ক্লাউড নাইনে আছি।’

এর আগে শুভশ্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে মা হওয়ার ঘোষণা দেন। সঙ্গে একটি ছবিও পোস্ট করেছিলেন তিনি। তাতে দেখা যায়, মুখোমুখি শুয়ে আছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী। রাজের হাতে একটি নেমপ্লেট। তাতে লেখা, ‘বেবি কামিং ২০২০।’ ছবিটির ক্যাপশনে শুভশ্রী লিখেছিলেন—আমাদের দ্বিতীয় বিবাহবাষির্কীতে আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের ধরে রাখতে আরো একটি হাত থাকবে, ভালোবাসার জন্য আরো একটি হৃদয়। আমরা অন্তঃসত্ত্বা।

রাজ-শুভশ্রী প্রেমের সম্পর্কে জড়ানোর পর জলঘোলা কম হয়নি। ২০১৮ সালের ৬ মার্চ বাগদানের মধ্য দিয়ে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটান এই জুটি। ওই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com