বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ত্বকের ব্রণ ও রোদে পোড়া দাগ দূর করবে আমের রস

লাইফস্টাইল ডেস্ক , নগরকন্ঠ.কম : রসাল ফল আম খেতে কে না পছন্দ করে। আম আমরা খেলেও এ দিয়ে যে ত্বকের যত্ন নেয়া যায় তা অনেকেই জানি না।

ভিটামিন এ এবং বিটা-ক্যারোটিনসমৃদ্ধ আম ব্যবহার ত্বকে আনে প্রাকৃতিক উজ্জ্বলতা।

উজ্জ্বলতা বাড়াতে কীভাবে ব্যবহার করবেন

২ চা চামচ গমের আটার সঙ্গে ১ চা চামচ মধু ও পরিমাণমতো পাকা আম মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

ত্বকের রোদে পোড়া দাগ তুলতে

১ টেবিল চামচ আমের পাল্পের সঙ্গে ২ টেবিল চামচ বেসন, ২ চা চামচ আমন্ড গুঁড়া ও ১ চা চামচ মধু মিশিয়ে ১৫ মিনিট ত্বকে রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে কয়েকবার ব্যবহার করলে ত্বকের রোদে পোড়া দাগ দূর হবে।

ব্রণ দূর করতে

ত্বকের অতিরিক্ত তেল ও ব্রণ মুক্ত করতে ব্যবহার করতে পারেন পাকা আমের ফেস প্যাক। ২ টেবিল চামচ টকদই ও ২ চা চামচ মধুর সঙ্গে আমের পাল্প মিশিয়ে ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com