রবিবার, ১২ Jul ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

অভিনেতার আকুতি

বিনোদন ডেস্ক , নগরকন্ঠ.কম : ভারতীয় টিভি অভিনেতা রাজেশ কারীর। সম্প্রতি সবার কাছে আর্থিক সাহায্যের আকুতি জানিয়েছেন এই অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। এতে এই অভিনেতা বলেন, ‘কথা হচ্ছে, যদি লজ্জা করি জীবনে অনেক ভোগান্তি পোহাতে হবে। শুধু এতটুকু অনুরোধ করব আমাকে সাহায্য করুন। কারণ খুব প্রয়োজন। আমার অবস্থা শোচনীয়।’

রাজেশ জানান, পরিবার নিয়ে গত ১৫-১৬ বছর মুম্বাইয়ে রয়েছেন তিনি। কিন্তু বর্তমানে তার হাতে কোনো কাজ নেই। গত দুই-তিন মাসে তার অবস্থা আরো খারাপ হয়ে গেছে। এখন তিনি পাঞ্জাবে তার বাড়িতে গিয়ে কিছু করে জীবিকা অর্জন করতে চান।

তিনি বলেন, ‘আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যদি ৩০০-৪০০ রুপিও হয় দিন। এতটুকু যদি আপনারা সাহায্য করেন এতে খুব উপকার হবে। কারণ শুটিং কবে শুরু হবে তার ঠিক নেই। আমি কাজ পাবো কি না তার নিশ্চয়তা নেই। জীবন থমকে গেছে। কী করব বুঝতে পারছি না। আমি বাঁচতে চাই।’

‘বেগুসারাই’ টিভি সিরিয়ালে শিবাঙ্গি জোশির বাবার চরিত্রে অভিনয় করেছেন রাজেশ। ধারাবাহিকটি ২০১৫-১৬ সালে প্রচার হয়। এতে আরো অভিনয় করেন শ্বেতা তিওয়ারি, বিশাল আদিত্য সিং প্রমুখ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com