রবিবার, ১২ Jul ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

মে ব্যর্থ হয়ে অভিনেত্রীর আত্মহত্যা

বিনোদন ডেস্ক , নগরকন্ঠ.কম : প্রেমে ব্যর্থ হয়ে বিষপানে আত্মহত্যা করেছেন কন্নড় সিনেমার অভিনেত্রী চন্দনা। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। পিংকভিলা এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, বিষপানে আত্মহত্যার দৃশ্য নিজের মুঠোফোনে ভিডিও করেন চন্দনা। কেন তিনি আত্মহত্যা করছেন তাও ভিডিওতে উল্লেখ করেন। পরে চন্দনাকে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে চন্দনার আত্মহত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। চন্দনার মৃত্যুর পর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ দিনেশ নামে এক যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে।

এ প্রতিবেদনে আরো জানানো হয়েছে—দিনেশ নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন চন্দনা। বেশ কয়েক বছর ধরে তাদের সম্পর্ক চলছিল। ২৯ বছর বয়েসি চন্দনাকে এ সম্পর্ক থেকে ফেরানোর চেষ্টা করেন তারা বাবা-মা। কিন্তু তাতেও লাভ হয়নি। চন্দনা ছাড়াও আরো কয়েকজন মেয়ের সঙ্গে দিনেশের সম্পর্ক ছিল।

বিষয়টি দিনেশকে বার বার বোঝানোর পরও সরে আসেনি সে। অন্যদিকে বাবা-মায়ের নিষেধ অমান্য করে এ সম্পর্ক চালিয়ে যান চন্দনা। এর মধ্যে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। কিন্তু জোর করে তাকে গর্ভপাত করানো হয়। গর্ভপাতের জন্য দিনেশই তাকে বাধ্য করেন। গর্ভপাতের পর চন্দনাকে বিয়ে করতেও অস্বীকার করেন দিনেশ। সুইসাইড ভিডিওতে এমনটাই দাবি করেছেন চন্দনা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com