রবিবার, ১২ Jul ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

৩ মাস পর স্ত্রী-সন্তানের দেখা পেলেন কাঞ্চন

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : দীর্ঘ তিন মাস পর স্ত্রী-সন্তানের দেখা পেলেন টলিউড সিনেমার কমেডিয়ান কাঞ্চন মল্লিক। লকডাউনের কারণে দুজন দুই শহরে আটকা পড়েছিলেন। প্রিয় মানুষদের অনেক মনে পড়লেও পরিবারের সঙ্গে মিলিত হতে পারেননি এই অভিনেতা।

টাইমস অব ইন্ডিয়াকে কাঞ্চন বলেন—‘আমি শুটিংয়ের জন্য বিরভূমে গিয়েছিলাম। যার কারণে পিংকি তার বাবার বাড়িতে গিয়েছিল। লকডাউনের সময় আমি কলকাতায় ফিরি। কিন্তু পিংকি আসার সুযোগ পায়নি। দীর্ঘ তিন মাস পর গত মঙ্গলবার আমরা দেখা করি।’

কাঞ্চনের স্ত্রী পিংকি ব্যানার্জিও একজন অভিনত্রী। এজন্য অধিকাংশ সময় শুটিংয়ের কাজে বাইরে থাকতে হয়। বিষয়টি জানিয়ে পিংকি বলেন, ‘অধিকাংশ সময় বাবা-মায়ের কাছে থাকি। কারণ কাঞ্চন ও আমি শুটিংয়ে চলে গেলে আমাদের সন্তানের দেখাশোনা বাবা-মা করতে পারেন। কাঞ্চনের বাবা-মায়ের বয়স হয়েছে। তাদের শরীরও ভালো না। যার কারণে তারা নিয়মিত আমাদের ছেলের দেখাশোনা করতে পারেন না। কাঞ্চনের সঙ্গে সপ্তাহের ছুটির দিন আমাদের সাক্ষাৎ হয়। কিন্তু লকডাউনের কারণে আমাদের দীর্ঘ দিনের দূরত্ব তৈরি হয়েছিল। কারণ আমরা কোনোরকম ঝুঁকি নিতে চাইনি।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com