রবিবার, ১২ Jul ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

করোনার করুণ গল্প নিয়ে চলচ্চিত্র

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনার তাণ্ডব নিয়ে পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু নির্মাণ করতে যাচ্ছেন চলচ্চিত্র।

কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর আক্রান্ত ব্যক্তির জীবনের করুণ ঘটনা নিয়ে নির্মিত হবে চলচ্চিত্রটি। এর চিত্রনাট্য রচনা করছেন নির্মাতা ও চিত্রনাট্যকার ছটকু আহমেদ।

ছটকু আহমেদ বলেন, ‘করোনাভাইরাসের কারণে ঘরবন্দি আছি। বাসায় বসে করোনা নিয়ে একটি চিত্রনাট্য লিখছি। এখনো শেষ হয়নি। এই সিনেমার নাম ঠিক করিনি। খুব শিগগির নাম চূড়ান্ত করব।’

গল্প প্রসঙ্গে ছটকু আহমেদ বলেন, ‘এক তরুণ বিদেশে থাকেন। করোনার কারণে দেশে চলে আসে। দেশে আসার পর পরিবার থেকে ১৪ দিন আলাদ থাকেন। তার কোভিড-১৯ শনাক্ত হয়। যার কারণে পরিবারের কারো সঙ্গে দেখা করার সুযোগ থাকে না। এক পর্যায়ে মারা যায় ছেলেটি। মৃত্যুর সময়ে আপনজনদের কাছে পায় না। এভাবেই এগিয়েছে গল্প।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com