রবিবার, ১২ Jul ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : অভিনয় ক্যারিয়ারে নানা চরিত্রে দেখা গেছে নুসরাত ইমরোজ তিশাকে। এবার নিজের চেনা গণ্ডি পেরিয়ে খল চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘ব্ল্যাকমেইল’ নামে একটি ওয়েব সিরিজে এমন চরিত্রে দেখা যায় তাকে। এটি পরিচালনা করেছেন আরবি প্রিতম।
তিশা বলেন—ওয়েব সিরিজটিতে আমার চরিত্র একেবারে নেতিবাচক। নতুন গল্প এবং চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে আমার খুব ভালো লাগে। এজন্য এই চ্যালেঞ্জটা নিতে পেরেছি। অন্যরকমভাবে চরিত্রটিতে আমাকে উপস্থাপন করা হয়েছে।
ওয়েব সিরিজটির গল্প প্রসঙ্গে নির্মাতা প্রিতম বলেন—ঢাকা শহরের পাঁচতলা বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে ঢুকে পড়ে তিনজন মুখোশধারী ডাকাত। টার্গেট বেশ কিছু গোল্ডবার। বাসা ফাঁকা জানা সত্ত্বেও বাসায় ঢোকার পর তারা আবিষ্কার করে বাসার মালিক স্বামী-স্ত্রী দুজনেই বাসায় আছেন। তারপর ডাকাতরা তাদের বেঁধে সব কিছু হাতিয়ে নিয়ে বাসা ত্যাগ করার সময় ঘটে অঘটন। তারপর ঘটনা মোড় নেয় অন্য দিকে। ডাকাতরা নিজেদের অনিচ্ছা সত্ত্বেও জড়িয়ে পড়ে কিডন্যাপিং ও ব্ল্যাকমেইলের সঙ্গে।
তিশা ছাড়াও এতে অভিনয় করেছেন—তৌকীর আহমেদ, সাঈদ বাবু, আরশ খান, বায়িজিদ হক জোয়ারদার, ইমেল হক, নিশা চৌধুরী প্রমুখ। সম্প্রতি বিঞ্জ নামে অনলাইন ভিডিও স্ট্রিমিং সাইটে মুক্তি পেয়েছে এটি।
নগরকন্ঠ.কম /এআর