রবিবার, ১২ Jul ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

অংকনের ‘ভালোবাসা ভালো রবে না’

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : যে প্রেমেতে মুখের কথা আর বুকের কথা এক হবে না, সেখানে ভালোবাসা ভালো থাকবে না। কেননা, ভালোবাসা বাঁচে বিশ্বাস আর আস্থায়। যখনই মুখের কথা আর বুকের কথা এক থাকে না, তখনই বিশ্বাস আর আস্থায় ধরবে ফাটল।

জীবনের চরম এ সত্যকে উপজীব্য করে এবার গান গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অনন্যা ইয়াসমিন অংকন। আসাদ সরকারের কথা ও সুরে ‘ভালোবাসা ভালো রবে না’ শিরোনামে গানটির স্টুডিও ভার্সন রিলিজ হয়েছে ৩ জুন রাত ১০টায়। জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘গাঁও গেরাম’ গানটি রিলিজ করেছে। করোনাকাল কাটলে গানটি মিউজিক্যাল ফিল্ম হিসেবে রিলিজ করবে ‘গাঁও গেরাম’। গানটির সংগীত আয়োজন করেছেন অভিজিৎ জিতু।

শিল্পী অংকন বলেন, ‘এ বছর প্রায় ১০টি নতুন গান নিয়ে আসছি আমি। ‘ভালোবাসা ভালো রবে না’ তার অন্যতম। আসাদ সরকারের কথা ও সুরে আরো একটি গান করছি আমি। দুটো গানই মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আমি খুব আশাবাদী।’

গীতিকার ও সুরকার আসাদ সরকার বলেন, ‘অংকন তার প্রত্যেকটি গান যে পরিমাণ যত্ন নিয়ে করেন, তাতে আমি শুধু আমার গান নিয়ে নয় বরং তার ভবিষ্যৎ নিয়েও খুব আশাবাদী। অনেক শিল্পীকেই শুধু নিষ্ঠার অভাবে হারিয়ে যেতে দেখছি আমরা। অংকন এর ব্যতিক্রম।’

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com