বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অফিসে করোনা সংক্রমণ থেকে বাঁচতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তবে অর্থনীতির চাকা সচল রাখতে এই আবহে খুলে দেওয়া হয়েছে অফিস আদালত সহ সব কর্মক্ষেত্র।

করোনা ঝুঁকি মাথায় নিয়েই অনেককে প্রতিদিন কর্মক্ষেত্র যেতে হচ্ছে। সুতরাং অবস্থায় নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই কিছু সতকতা অবলম্বন করতে হবে।

* অফিসে প্রতিদিন জীবাণুনাশক দিয়ে আপনার ডেস্ক, টেলিফোন, মোবাইল, কিবোর্ড ও মাউস পরিষ্কার করে নিন।

* অফিসে থাকাকালীন পুরো সময়টা মাস্ক ব্যবহার করুন। মাস্কের ওপরে স্পর্শ করা থেকে বিরত থাকুন। মাস্ক মুখ থেকে খুলে নিজের ডেস্কে বা অন্যের ডেস্কে রাখবেন না।

* অন্যের থেকে কমপক্ষে ছয় ফুট দূরত্ব বজায় রাখুন।

* যতটা সম্ভব লিফট ব্যবহার করা এড়িয়ে চলুন। লিফট যদি ব্যবহার করতেই হয় তাহলে আপনার হাত দিয়ে লিফটের বাটন স্পর্শ করবেন না। লিফটের বাটন টিপতে আপনার কনুই ব্যবহার করতে পারেন।

* জনাকীর্ণ বা ৩ জনের বেশি হলে লিফটে উঠবেন না। পরের সময়ের জন্য অপেক্ষা করুন।

* যদি সিঁড়ি ব্যবহার করেন, তাহলে রেলিং স্পর্শ করবেন না।

* অফিসে ওয়াশরুম ব্যবহারের পর হাত ভালোমতো জীবাণুমুক্ত করুন। হাত ধোয়ার স্থানে সবাই একসঙ্গে ভিড় করবেন না।

* অফিসে যাওয়া এবং আসার ক্ষেত্রে বিশেষ সতকর্তা অবলম্বন করুন। প্রতিদিন একটি করে সার্জিক্যাল মাস্ক ব্যবহার করুন। নিজেকে বাঁচাতে ফেস শিল্ডও পরতে পারেন।

* ইয়ারফোন, মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক, ল্যাপটপ চার্জার নিজেরটা ব্যবহার করুন। অন্যের কাছ থেকে নেওয়া পরিহার করুন।

* চা বা কফি পানের অভ্যাস থাকলে অফিসে সুরক্ষিত থাকতে এ সময়ে বাসা থেকে ফ্ল্যাক্সে করে চা বা কফি নিয়ে আসতে পারেন।
নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com