রবিবার, ১২ Jul ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

শাহরুখ এবার সাংবাদিক

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বলিউড সুপারস্টার শাহরুখ খান। সিনেমায় বিভিন্ন চরিত্রে দেখা গেছে তাকে। এবার সাংবাদিক হয়ে পর্দায় হাজির হচ্ছেন তিনি।

অভিনেতা রঙ্গনাথন মাধবন অভিনীত পরবর্তী সিনেমা ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’। ইসরো (ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন) বিজ্ঞানী নাম্বি নারায়ণকে নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। এতেই সাংবাদিক চরিত্রে দেখা যাবে শাহরুখকে। সিনেমাটিতে অতিথি চরিত্রে অভিনয় করছেন তিনি। মুম্বাই মিরর এই তথ্য জানিয়েছে।

ইংরেজি, হিন্দি ও তামিল ভাষায় ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ সিনেমাটি তৈরি হচ্ছে। সিনেমাটিতে নাম্বি নারায়ণ চরিত্রে অভিনয় করছেন মাধবন। সিনেমাটি পরিচালনাও করছেন তিনি। ভারত, প্রিন্সটন, স্কটল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ায় সিনেমাটির শুটিং হয়েছে। বর্তমানে এর পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। চলতি বছর মুক্তির কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা পেছাতে পারে বলে জানা গেছে।

এদিকে শাহরুখ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জিরো’। ২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পায় এটি। এরপর তার নতুন কোনো সিনেমার ঘোষণা দেননি তিনি। তবে ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ সিনেমার পাশাপাশি আয়ান মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাতেও অতিথি চরিত্রে হাজির হবেন শাহরুখ।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com