রবিবার, ১২ Jul ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

সারাকে যে নামে ডাকে তৈমুর

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বলিউড অভিনেতা সাইফ আলী খান। ব্যক্তিজীবনে প্রথমে অমৃতা সিংকে বিয়ে করেন তিনি। এই অভিনেত্রীর সঙ্গে দাম্পত্য জীবনে তার দুই সন্তান সারা আলী ও ইব্রাহিম। যদিও শেষ পর্যন্ত এই জুটির বিচ্ছেদ হয়।

এরপর অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান সাইফ। পরবর্তী সময়ে তাকে বিয়েও করেন। কারিনার সঙ্গে দাম্পত্য জীবনে এই অভিনেতার একমাত্র সন্তান তৈমুর আলী খান।

তবে সারা ও তৈমুরের সম্পর্ক বেশ মধুর। ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে মাঝে মাঝে ভাইয়ের সঙ্গে ছবিও পোস্ট করেন সারা। এদিকে আদর করে বোনের একটি নামও দিয়েছে তৈমুর।

এক সাক্ষাৎকারে সারা আলী খান বলেন, “তৈমুর আমাকে ‘গোল’ বলে ডাকে। কিন্তু এর পেছনে কী কারণ তা জানি না। আমি তো এখন আর মোটাও নই।”

সারার সর্বশেষ সিনেমা ‘লাভ আজ কাল’। এতে কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করেন তিনি। এই অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘কুলি নম্বর ওয়ান’। সিনেমাটিতে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে সারাকে।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com