রবিবার, ১২ Jul ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

‘এখন তারা নির্লজ্জের মতো বলছে ব্ল্যাক লাইভস ম্যাটার’

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। স্পষ্টভাষী হিসেবে বলিপাড়ায় তার বিশেষ পরিচিতি রয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে সোজাসাপ্টা কথা বলেন তিনি। সম্প্রতি বর্ণবৈষম্য নিয়ে বলিউড তারকাদের প্রতিবাদের সমালোচনা করেছেন এই অভিনেত্রী।

মিনিয়াপোলিস পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র। পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই হত্যার প্রতিবাদ করছেন।

প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুরসহ বলিউডের অনেক তারকা ‘হ্যাশট্যাগ ব্ল্যাক লাইভস ম্যাটার’ (কৃষ্ণাঙ্গরাও মানুষ) লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবৈষম্যের প্রতিবাদ করেন। তারকাদের এই প্রতিবাদ দেখে ভীষণ চটেছেন কঙ্গনা।

এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘ভারতীয় তারকারা, বিশেষ করে যারা সফল, সবাই রং ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপন করে। অবশ্য আমি বাদে। এখন তারা নির্লজ্জের মতো বলছে ব্ল্যাক লাইভস ম্যাটার। তারা এই সাহস কীভাবে করে? কেউ তাদের এই প্রশ্ন করছেন না কেন? ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের জন্য যে লাখ লাখ টাকা নিয়েছে সেগুলো কোথায়? হঠাৎ করেই তাদের কাছে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ হয়ে উঠল?’

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com