বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এ সময় জ্বর হলে কী করবেন?

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : একটু গা গরম হলেই এখন চিন্তা বাড়ে। সঙ্গে কাশি ও গলাব্যথা থাকলে তো কথাই নেই। কারণ এ সময় করোনার আতঙ্কে মানুষ ভুলেই গেছে সাধারণ ভাইরাস জ্বরের কথা।

ঋতু পরিবর্তনের সঙ্গে যে নিয়ম করে প্রতি বছরই জ্বর, ঠাণ্ডা-কাশি ও গলাব্যথার সমস্যায় আক্রান্ত হন অনেকে। এ বছরও সেই নিয়মের ব্যতিক্রম হয়নি।

এ সময় জ্বর হলে সত্যি কী ভয়ের কোনো কারণ আছে? কী বলছেন বিশেষজ্ঞরা?

বিশেষজ্ঞ চিকিৎসক সব্যসাচী সেন বলেন, ভাইরাস জ্বর হলে হালকা থেকে মাঝারি জ্বরের সঙ্গে গা ব্যথা, একটু সর্দি ভাব, কখনও নাক দিয়ে পানি পড়া বা নাক বন্ধের মতো উপসর্গ থাকে।

এ ছাড়া কাশিও হতে পারে। তবে ভয় পাবেন না।

তিনি বলেন, এ সময় ঘরে বিশ্রামে থাকুন। গরম পানির ভাপ নিন। হালকা খাবার ও পর্যাপ্ত তরল খাবার খান। জ্বর বাড়লে প্যারাসিটামল খান। মাল্টিভিটামিনও খেতে পারেন। এ ছাড়া মাস্ক পরে বাড়ির অন্যদের থেকে দূরে থাকুন।

বিশেষজ্ঞদের মতে, ভাইরাস জ্বর ২-৩ দিনের মধ্যে কমতে শুরু করে।

তবে যদি ৪-৫ দিন পরও জ্বর থাকে ও জ্বর বাড়তে শুরু করে, রোগী দুর্বল হয়ে পড়ে, ডায়ারিয়া, সর্দি কমে গিয়ে শ্বাসকষ্ট বা কাশির মাত্রা বাড়তে থাকে, তা হলে করোনা পরীক্ষা করাতে হবে।

যেসব লক্ষণে বুঝবেন ভাইরাস জ্বর-

১. হালকা গা গরম থেকেও শরীরে বাসা বাঁধতে পারে ভাইরাল ফ্লু। জ্বরের সঙ্গে মাথা যন্ত্রণা, দুর্বল লাগা, স্বাদে অরুচি এই অসুখের অন্যতম লক্ষণ।

২. জ্বরের সঙ্গে গা, হাত ও পায়ে ব্যথা অনুভব বেশিরভাগ ক্ষেত্রেই থাকে।

৩. অ্যালার্জির সমস্যা থাকলে নাক দিয়ে কাঁচাপানি ঝরা, সর্দি-কাশি দেখা দিতে পারে।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com