রবিবার, ১২ Jul ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

রোমান্সের অপেক্ষায় শ্রাবন্তী-শান্ত

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনা মাহামারির কারণে দীর্ঘ আড়াই মাস ধরে চলচ্চিত্রের সব কার্যক্রম বন্ধ ছিল। সম্প্রতি স্বাস্থবিধি মেনে শুটিংসহ চলচ্চিত্রের সব কার্যক্রম চালিয়ে নেয়ার অনুমতি দেয়া হয়। এরই মধ্যে গতকাল বিএফডিসিতে ‘বিক্ষোভ’ সিনেমার শুটিং করা হয়। আগামী ১১ তারিখ একদিনের শুটিং করলেই এ সিনেমার সিকোয়েন্সের কাজ শেষ হবে। বাকি থাকবে একটি রোমান্টিক গানের দৃশ্য ধারণ।

বিমান চলাচল স্বাভাবিক হলেই থাইল্যান্ডে এই রোমান্টিক গানের শুটিং করতে যাবেন শ্রাবন্তী ও শান্ত খান। এই গানটির জন্য অপেক্ষায় আছেন বলে জানান শান্ত খান।

এ প্রসঙ্গে শান্ত খান বলেন, ‘বিক্ষোভ’ সিনেমার সিকোয়েন্সর কাজ আর একদিন করলেই শেষ হবে। একটি রোমান্টিক গানের শুটিং বাকি থাকবে। বিমান চলাচল শুরু করলে থাইল্যান্ডে গিয়ে এর দৃশ্যধারণ করা হবে।’

গত বছর শুরু হয়েছে ‘বিক্ষোভ’ সিনেমার শুটিং। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এবং চিত্রনায়ক শান্ত খান। শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমা গত রোজার ঈদে মুক্তি দেয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে বন্ধ হয়ে যায় এর কার্যক্রম। দীর্ঘ তিন মাস পর গতকাল ডাবিং ও শুটিংয়ের মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু করা হয়।

শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ সিনেমায় শ্রাবন্তী-শান্ত ছাড়াও অভিনয় করছেন বলিউডের রাহুল দেব। সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করেছেন সানি লিওন। এরই মধ্যে মুম্বাইয়ে সেট তৈরি করে গানটির শুটিংও সম্পন্ন হয়েছে।নৃত্য পরিচালনা করেছেন ভারতের বব ও পাবন। গানে কণ্ঠ দিয়েছেন কোনাল।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com