রবিবার, ১২ Jul ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

হলিউডে যেভাবে হবে অন্তরঙ্গ ‍দৃশ্যের শুটিং

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১২ জুন থেকে আবারো শুরু হচ্ছে হলিউড সিনেমা ও টিভি সিরিজের শুটিং। কিন্তু এজন্য কিছু স্বাস্থ্যবিধি মানতে হবে নির্মাতাদের।

ফিল্ম এডিটরস ট্রেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ২২ পৃষ্ঠার নথি দেয়া হয়েছে। এতে অন্তরঙ্গ দৃশ্যেগুলোর ক্ষেত্রে রয়েছে বিশেষ শর্ত। এ ক্ষেত্রে চিত্রনাট্যে পরিবর্তন অথবা দৃশ্য বাদ দেয়া অথবা সিজিআই (কম্পিউটার জেনারেটেড ইমাজেরি) পদ্ধতিতে দৃশ্যধারণ করতে বলা হয়েছে।

এছাড়া শুটিং সেটে কলাকুশলীদের নিয়মিত করোনাভাইরাস পরীক্ষা, হাত ধোয়ার টিউটোরিয়াল, পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্টের ব্যবস্থা থাকতে হবে। টিভি শোগুলোর ক্ষেত্রে দর্শক ছাড়াই হবে শুটিং। অডিশন নেওয়ার অনুমতি থাকলেও সেক্ষেত্রে প্লেক্সিগ্লাস ব্যবহার করতে বলা হয়েছে। পাশাপাশি শুটিং ও অডিশনের সময় করোনাভাইরাস কপ্লিয়েন্স অফিসার থাকতে হবে।

তবে লস অ্যাঞ্জেলেসের গভর্নর এ বিষয়ে অনুমতি দিলেও শুটিং শুরু নিয়ে এখনো সংশয় রয়েছে। কারণ নিজ নিজ কাউন্টির পাবলিক হেলথ অফিসার অনুমতি দিলে তবেই শুটিং শুরু করা যাবে। তবে সেদিক থেকেও সম্মতির আভাস মিলেছে বলে জানিয়েছে পশ্চিমা সংবাদমাধ্যমগুলো।

গত মার্চ থেকে শুটিং ও সিনেমা হল বন্ধ থাকায় প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি বেকার হয়ে পড়েছে অসংখ্য সিনেমা কর্মী। প্রযোজনা প্রতিষ্ঠান ও শ্রমিক ইউনিয়ন সকল শর্ত মেনে শুটিং করতে সম্মতি জানিয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com