রবিবার, ১২ Jul ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

অভাবে গর্ভপাত করাতে চেয়েছিলেন নেহা কক্করের মা!

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। ক্যারিয়ারে সাফল্যের দেখা বেশ ভালোভাবেই পেয়েছেন তিনি। কিন্তু দরিদ্র পরিবারে জন্ম নেয়া নেহা সংগ্রাম করেই বড় হয়েছেন। সম্প্রতি তাঁর ভাই টনি কক্কর এমন একটি বিষয় প্রকাশ্যে আনলেন, যা জেনে নেহার অনেক ভক্তই কষ্ট পাচ্ছেন।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদনে জানা যায়, ভারতের বিনোদন অঙ্গনের সবচেয়ে আলোচিত তারকা সংগীতশিল্পী নেহা কক্কর। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে তাঁর জাদুকরি কণ্ঠ, হৃদয়ছোঁয়া গান। নেহার ভাই ও সংগীতশিল্পী টনি কক্কর ‘স্টোরি অব কক্করস’ নামে একটি ভিডিও সিরিজ নির্মাণ করেছেন। সেখানে নেহা সম্পর্কে বেশ কিছু অজানা বিষয় উঠে এসেছে। সেই সঙ্গে তাঁরা কীভাবে বেড়ে উঠেছেন, তাও প্রকাশ্যে এনেছেন টনি।

সম্প্রতি প্রকাশ্যে আসে ওই অনুষ্ঠানের একটি পর্ব। সেখানে টনি জানান, নেহা মায়ের গর্ভে আসার পর আর্থিক দৈন্যতাবশত তাঁর পিতামাতা গর্ভপাত করাতে চাচ্ছিলেন। কিন্তু তত দিনে নেহার মা আট সপ্তাহের গর্ভবতী হওয়ায় তা আর সম্ভব হয়নি।

ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে নেহা ও তাঁর পরিবার বরাবরই বেশ খোলামেলা। জীবনের কষ্টকর অধ্যায়গুলো প্রায়ই প্রকাশ্যে আনেন তারা। তবে কষ্টের ফলাফল বেশ ভালোভাবেই পেয়েছেন তাঁরা। নেহা ও তাঁর দুই ভাইবোন ক্যারিয়ারে সাফল্য অর্জন করে এরই মধ্যে পিতামাতাকে গর্বিত করেছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com