বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঘরেই তৈরি করুন রসাল আমের দই

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : রসাল মিষ্টি আম দিয়ে ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু আমের দই। আম দিয়ে তৈরি এই দই যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণে ভরপুর।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন আমের দই-

উপকরণ

পাকা আমের টুকরো দেড় কাপ, দুধ ৫০০ মিলি, চিনি ২ টেবিল চামচ ও টক দই ৩ টেবিল চামচ।

প্রণালি

১. আম ব্লেন্ড করে জ্বাল দিয়ে ঘন করে নিন। এবার দুধে চিনি মিশিয়ে জ্বাল দিয়ে নামিয়ে খানিকটা ঠাণ্ডা করে নিন। এর পর টক দই ফেটে নিন ভালো করে।

২. দুধ কুসুম গরম থাকাবস্থায় মেশান দইয়ের সঙ্গে। সবশেষে আমের পিউরি মিশিয়ে নিন ভালো করে।

৩. যে পাত্রে দই জমাবেন সেখানে ঢেলে দিন মিশ্রণটি। ফয়েল পেপার দিয়ে পাত্র ঢেকে রান্নাঘরের ক্যাবিনেট বা উষ্ণ কোনো স্থানে রাখুন।

৪. চাইলে ওভেনেও তৈরি করতে পারেন দই। ৫০ থেকে ৮০ ডিগ্রি ফারেনহাইট প্রি হিট ওভেনে দইয়ের পাত্রটি রেখে বন্ধ করে দিন ওভেন। এবার ১২ ঘণ্টা রেখে দিন পাত্র।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com