রবিবার, ১২ Jul ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

কথিত প্রেমিকের সঙ্গে বাইক রাইডে শ্রদ্ধা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসের কারণে ভারতে লকডাউন চলায় এতদিন ঘরেই ছিলেন বলিউড তারকারা। তবে লকডাউন তুলে নেওয়ার পর থেকেই গৃহবন্দি জীবন থেকে বাহিরে বের হচ্ছেন অনেকে।

এদিকে কথিত প্রেমিক রোহান শ্রেষ্ঠার সঙ্গে বাইক রাইডে বের হয়েছিলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ছবিতে দেখা যায়, রোহান স্কুটি চালাচ্ছেন ও পেছনে বসে আছেন শ্রদ্ধা। এই অভিনেত্রীর পরনে কালো টি-শার্ট এবং এর সঙ্গে মিল রেখে কালো ট্র্যাক প্যান্ট ও টুপি। আর মুখে মাস্ক।

বলিউডের তারকা ফটোগ্রাফারদের একজন রোহান শ্রেষ্ঠা। অনেকদিন থেকেই শ্রদ্ধার সঙ্গে তার প্রেমের গুঞ্জন উড়ছে। পরস্পরকে অনেকদিন ধরে চিনলেও গত দুই বছর ধরে প্রেম করছেন তারা। বলিপাড়ায় তাদের বিয়ের গুঞ্জনও শোনা গেছে। যদিও এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন শ্রদ্ধার বাবা শক্তি কাপুর।

তবে শ্রদ্ধার প্রেমের গুঞ্জন বলিপাড়ায় নতুন নয়। এর আগে আদিত্য রায় কাপুর ও ফারহান আখতারের সঙ্গে শ্রদ্ধার প্রেমের গুঞ্জন শোনা গেছে। যদিও প্রেমের বিষয়টি সবসময়ই অস্বীকার করে এসেছেন এই অভিনেত্রী।

শ্রদ্ধা কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাঘি-থ্রি’। এতে টাইগার শ্রফের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। রণবীর কাপুরের সঙ্গে একটি সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com