রবিবার, ১২ Jul ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

আসছে চান্দের গাড়ীর ‘জোনাক পাখি’

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ১৫ জুন রিলিজ হতে যাচ্ছে চান্দের গাড়ী ব্যান্ডের নতুন গান ‘জোনাক পাখি- We are against suicide.’ গানটি উপভোগ করা যাবে, ফেসবুক- Chander Gari ও ইউটিউবে- Chander Gari Official চ্যানেলে।

গানটির বিষয়ে ব্যান্ডের বক্তব্য, ‘মানুষ মাঝে মধ্যে তাদের বিভিন্ন সমস্যার জন্য অনেক সময়ে ভুল পদক্ষেপ নিয়ে থাকে। যা কারুরই কাম্য নয়। মানসিকভাবে একটু সহায়তা করতে পারলেই তাদের বাঁচানো সম্ভব। এই সকল মানুষদের জন্য নতুন আশার প্রদীপ হচ্ছে ‘জোনাক পাখি’। জীবনযুদ্ধে আরও একবার চেষ্টা করে সফলতা অর্জনের বার্তা নিয়ে আসছে জোনাক পাখি।

২০১২ সালে যাত্রা শুরু হয় চান্দের গাড়ীর। এরপর চারজন সদস্য নিয়ে টানা ২ বছর বেশ কয়েকটি শো করার মাধ্যমে যখন ব্যান্ডটি জনপ্রিয়তা পাচ্ছিল, তখনি তাদের দুইজন সদস্য ব্যক্তিগত কারণে ব্যান্ড ছেড়ে দেয়। এরপর অনেক নতুন সদস্যের আসা-যাওয়ার মধ্য দিয়ে ২০১৭ সালে তাদের নিজস্ব গান নিয়ে কাজ শুরু করে চান্দের গাড়ী। পুনরায় শো শুরু করে। পরবর্তী সময়ে ২০১৮ সালে তাদের মৌলিক দুটি গানের রেকর্ডিং এর কাজ সম্পন্ন করে।

চান্দের গাড়ী ব্যান্ডের গানের ধরন- Cross Genre not Fusion! বর্তমানে তাদের সদস্য সংখ্যা চার জন। শাহেদ নাজির হেডিস (ভোকাল), নাজমুস সাকিব দীপ্ত ( মাল্টি ইন্সট্রুমেন্ট প্লেয়ার), ওয়াজ কুরনি সাব্বির (ড্রামস), মেহেদী হাসান সাহেদ (বেজ গিটার)।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com